ঈশ্বরের আপন দেশ --কেরালা /God's Own Country--Kerala
ঈশ্বরের আপন দেশ --কেরালা /God's Own Country--Kerala
কেরালার মুখ আমি দেখিয়াছি।
তাই পৃথিবীর মুখ দেখিতে চাহি না আর।
ভাগ্যিস সুদূর দক্ষিণের 'ঈশ্বরের আপন দেশে'
কবি জীবনানন্দ দাস কোনোদিন যাননি। না হলে বাংলার ভাগ্যে কালজয়ী কবিতাটি নির্ঘাত জুটত না। স্বদর্পে তা ছিনিয়ে নিত কেরল। আর নেবে নাই বা কেন? চিরসবুজ, চিরযৌবনা কেরালা যে এক লহমায় নিজের প্রেমে ফেলে দিতে পারে অনেক তাবর তাবর বিশ্বামিত্রকে। চারদিকে সবুজে মোড়া এই দক্ষিণী সুন্দরীর রূপকে হিংসা করে মাঝে মাঝে আড় চোখে তাকাতে ভোলে না শ্বেতশুভ্র কাশ্মীরও। সেখানে বাংলাতো কোন ছাড়।
ঈশ্বরের আপন দেখে রূপের আগুন সর্বনেশে
লোকে বলে ঈশ্বরের আপন দেশ। তাই কেরালাকে ঈশ্বর খুব যত্ন করে সাজিয়েছেন। যদিও আসল ব্যাপার হল এরাজ্যের মানুষ খুবই সচেতন। সে কারণে নিজের যেটুকু আছে তাইই যত্ন করে রেখেছে তারা। আর এই সচেতনতাই অন্য প্রদেশের পর্যটকদের কাছে নিজের আকর্ষণ বাড়িছে কেরালা। কেরালার নাম করলে সবার আগে মনে পড়ে মুন্নারের নাম। কেরালার যাবতীয় সৌন্দর্যের নির্যাস এই ছোট্টো পাহাড়িয়া গ্রামটিতে এসে জমা হয়েছে। পশ্চিমঘাট পর্বতের সবচেযে সুন্দর স্থান এটি। পাহাড়ের গায়ে থরে থরে সাজানো চা বাগান, আর তার সারা শরীরে আলতো স্পর্শ করে যাওয়া মেঘের রাশি দেখে শরীরে শিহরণ জাগে। এ যেন প্রেমিকার শরীর বার বার ছুঁয়ে যাওয়ার এক অছিলা। দেখেলে মনে হবে যেন স্বপ্ন দেখছেন খোলা চোখে।
সমুদ্রসৈকতে তো অনেক ঘুরেছেন। কিন্তু কেরালার কোভালম সৈকতে একবার ঘুরে আসুন। কথা দিচ্ছি, এত সুন্দর, পরিচ্ছন্ন এবং শান্ত সৈকত বিশ্বর কোথাও পাবেন না। এখানকার লাল-সাদা আলোর লাইটহাউজ যেন সৈকতের মনকে রাঙিয়ে দেয় সময়ে সময়ে। কোভালমের সঙ্গেই সারি বেঁধে আছে হাওয়া সৈকত এবং সমুদ্র বিচ। সারাটা দিন এই কোভালম, হাওয় কিংবা সমুদ্র বিচ-এ সারাদিন কেটে যাবে। সৈকতের কাছেই রযেছে ভিঝিনজাম জামা মসজিদ এবং সাগরিকা মেরিন রিসার্চ অ্যাকোয়ারিয়াম।
ব্রিটিশ উপনিবেশের অনেক স্মৃতি আজও চোখে পড়বে ত্রিবান্দ্রম বা তিরুবনন্তপুরমে গেলে। ত্রিভাঙ্কোর রাজাদের রাজপ্রাসাদ কুঠিরা মালিকা প্যালেস প্রাচীনকালের স্মৃতিবহন করে চলেছে আজও।
পুরানো সেই বন্দরের কথা
কোচি শহরটিও ত্রিবান্দ্রমের মতো বয়সের ধারে ভারে সমৃদ্ধ। যদিও বয়স তার কাছে সংখ্যামাত্র। না হলে সেই কোন ১৩৪১ সালের সমুদ্র বন্দরচিকে দেখলে আজও পর্যটকদের মন আনচান করে ওঠে। কোচি অনেকটা রূপকথা সেই ঘুমন্ত রাজকন্যার মতো। যার কাছে পাওয়ার স্বপ্ন প্রাচীন যুগ থেকে মানুষ দেখে আসছে। দ্বাদশ শতাব্দীতে এই বন্দরে ব্যবসা করতে আসতেন আরব, চিন, ইউরোপের সওদাগরেরা। তাই ইতিহাসের আদরের ছোঁয়া এই শহরের শরীরজুড়ে। এই শহরে পা রাখলে একদিকে যেমন ঔপনিবেশিক নিদর্শন চোখে পড়বে তেমনই চোখে পড়বে মাছ ধরার জন্য বড় খিলানে লাগানো এখানকার বিখ্যাত চিনা জাল। নামে চিনা হলেও এটি কিন্তু খাঁটি ভারতীয়।
কেরালার আলেপ্পি গেলে মনে হতে পারে, ' এই গ্রামকে কোথায় যেন দেখেছি'। আলেপ্পি একেবারে ছবিতে দেখা সেই গ্রাম। যেন প্রকৃতির ক্যানভাসে ছবি আঁকতে আঁকতে এই মাত্র কোথায় গেলেন স্বয়ং ঈশ্বর। এ গ্রামের জলভাগে হাউজবোটের ছড়াছড়ি। যত দিন ইচ্ছে জলবিহার করুন। কেউ কিচ্ছুটি বলবে না। অবশ্য তারজন্য পকেটটাও সামান্য গরম থাকতে হবে। বসন্তে কোকিল আর শীতে পরিযায়ী পাখিদের সঙ্গে ভালো সময় কাটবে।
A Trip to Kerala (Munnar , Kochi , Trivandrum , Kovalam)
Kovalam : The shining star of Kovalam, the Lighthouse Beach is a magnificent mix of gleaming sand, rocking waves, swaying palm fringes and blue aquamarine waters. The southernmost beach, the Lighthouse Beach is the one most frequented by tourists, Lighthouse Beach got its name due to the old Vizhinjam Lighthouse located on a 35 meter high on top of the Kurumkal hillock. The lighthouse is built using stones, is colored in red and white bands and enjoys a height of 118 feet. It's intermittent beams at night render the beach with an unearthly charm. Kochi :- Kochi (also known as Cochin) is a city in southwest India's coastal Kerala state.
It has been a port since 1341, when a flood carved out its harbor and opened it to Arab, Chinese and European merchants. Sites reflecting those influences include Fort Kochi, a settlement with tiled colonial bungalows and diverse houses of worship. Cantilevered Chinese fishing nets, typical of Kochi, have been in use for centuries.Thiruvananthapuram (or Trivandrum) is the capital of the southern Indian state of Kerala. It's distinguished by its British colonial architecture and many art galleries. It’s also home to Kuthira Malika (or Puthen Malika) Palace, adorned with carved horses and displaying collections related to the Travancore royal family, whose regional capital was here from the 18th–20th centuries.
Alappuzha – most still call it Alleppey – is the hub of Kerala's backwaters, home to a vast network of waterways and more than a thousand houseboats. Wandering around the small but chaotic city centre and bus-stand area, with its modest grid of canals, you'd be hard-pressed to agree with the 'Venice of the East' tag.
























No comments