Header Ads

বাংলাদেশের ডায়েরি : পর্ব ২ : স্কাই লাউঞ্জ, মিরপুর, ঢাক

 বাংলাদেশের ডায়েরি : পর্ব ২ : স্কাই লাউঞ্জ, মিরপুর, ঢাকা



২২.০৭.২০২৩ : বড়োআপা ছেলেপুলে নিয়ে মেয়ে-জামায়ের বাড়ী চট্টগ্রামে চলে গিয়েছিলো I আমাকেও যেতে বলছিলো, কিন্তু আমার সময়ের অভাবের জন্য যেতে পারিনি, ভাগ্নি ঐশীরও অনেক অনুরোধ উপেক্ষা করতে হলো অতো জার্নি করার ধকল নিতে পারবোনা বলে I বসুন্ধরার বড়ো দুলাভাইয়ের Mohammad Ali Pintu ফ্ল্যাট টা খুব সুন্দর, সুইমিং পুলও রয়েছে, দিনভর আনন্দ করলাম I দুলাভাই একাহাতে আতিথেয়তাও খুব সুন্দরভাবে করলেন I বড়ো বড়ো পদ্মার ইলিশের পেটি একমাত্র ওঁনার বাড়িতেই ভক্ষন করার সুযোগ পেয়েছি 😊বিকেলে ছোট মামা রফিদুল হক টোটন ওঁনার মীরপুরের ফ্ল্যাটে যেতে বললো I উবের নিয়ে চলে গেলাম মীরপুরে I অপরাহ্নটা কাটলো ওনার ফ্ল্যাটের ছাদে, তারপর এক surprise অপেক্ষা করছিলো I ছোট মামা Rafidul Haque Toton আমাদেরকে নিয়ে গেল মীরপুর ১ র সনি স্কয়ারে I উনি বললেন আজকে ডিনার ট্রিট দেবেন স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টে I এটি ঢাকার অন্যতম বিখ্যাত ফুডকোর্ট I মামা আমাদের জন্য অনেক আগে থেকেই টেবিল রিজার্ভ করে রেখেছিলেন I



এই ফুডকোর্টটির পরিবেশ যেমন সুন্দর, খাবার তেমনি সুস্বাদু I মিরপুরের এই জনপ্ৰিয় ছাদে অবস্থিত রেস্টুরেন্টের ইন্টেরিয়র এবং বাহ্যিক দৃশ্য অতি চমৎকার I মামা প্রথমে তন্দুর রুটি এবং রেশমি কাবাব ও মকটেল খাওয়ালেন I তারপর এলো এরাবিয়ান ডিশ চিকেন খাবসা I খেতে খুবই ভালো লাগলো I আমরা সপরিবারে খুবই এনজয় করলাম সন্ধ্যাটা I ঐ রেস্টুরেন্টের পাকিস্তানি শেফের সাথে দেখা এবং কথাও হলো অনেকক্ষণ I এতোক্ষণ বলা হয়নি, আমরা কেন ঢাকায় এসেছি I বড়োমামার একমাত্র মেয়ে ইকরার রিসেপসনে নিমন্ত্রিত হয়ে I (চলবে)


All reactions:
Sheikh Serin Chandana, Aminur Rahaman and 75 others

No comments

Powered by Blogger.