আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো শখের রাজা অথবা রাজার শখ!

মোবাইলের গেম , টিভির দৌরাত্বে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে শখ বা হবির অন্তর্জলী যাত্রা ঘটছে I কিন্ত আমাদের মধ্যে এমন কেউ নেই যে ছোট বেলায় ডাকটিকিট বা মুদ্রা সংগ্রহ করিনি I ছোটবেলায় চিঠি এলে প্রথম কাজ ছিল ডাকটিকিট টা তুলে নেওয়া I কিন্ত পরবর্তীতে চিঠির ব্যবহার কমে যাওয়ায় এভাবে ডাক টিকিট সংগ্রহ করা অসম্ভব হয়ে উঠেছিল I মুদ্রা সংগ্রহ , কারেন্সী নোট সংগ্রহ করাও অনেকের শখ Iমুদ্রা সংগ্রহের শখটা অনেক পুরনো; প্রায় দুই হাজার বছর আগের। শখের বশে রাজা আর উচ্চবংশীয় ধনী লোকজন মুদ্রা সংগ্রহ করতেন। এই জন্য রেনেসাঁকালে মুদ্রা সংগ্রহের শখটাকে রাজার শখ (King of Hobbies) বলা হত। প্রথমবার মুদ্রা সংগ্রহ শুরু করেছিলেন একজন রাজা। রোমান সম্রাট জুলিয়াস সিজার বিভিন্ন সাম্রাজ্য থেকে প্রথম মুদ্রা সংগ্রহ শুরু করেন। শুধু রাজ-রাজাদেরই মুদ্রার শখ ছিল এমনটা নয়। চতুর্দশ শতকের ইতালিয়ান কবি পেত্রার্কের সংগ্রহে ছিল নানা ধরনের মুদ্রা।কিছুদিন আগেই যে টাকা কিংবা কয়েন গুলো মানুষের হাতে হাতে ঘুরতে ঘুরতে গায়েব হয়ে যায়, বাজার থেকে হারিয়ে যায় – কালেক্টরদের কাছে সেই টাকার দাম অনেক বেড়ে যায়।

হারিয়ে যাওয়া টাকা কিংবা কয়েন নিজের সংগ্রহে রাখার জন্যে কেউ কেউ যে কোন দাম দিতেও প্রস্তুত হয়ে যায়। এক টাকার জন্যে দুই বা তিন হাজার টাকা দিয়ে দিতেও দ্বিধা করে না – পৃথিবীর নানা দেশে এই ধরণের মুদ্রা কালেক্টরদের নানা গল্প শোণা যায়।
পৃথিবীর ইতিহাসে, দেশে বিদেশে, মুদ্রা মানে শুধু যে বিনিময় প্রথার মাধ্যম, তা নয়। মুদ্রা মানে হাতের মুঠোয় চলমান জলজ্যান্ত এক ইতিহাস। বদলে যাওয়া সময়ের এক ইতিকথা, সময়ের ছাপ।
যে কোন দেশের মুদ্রা সেই দেশের অর্থনৈতিক অবস্থার কথা যেমন বর্ণনা করে, তেমনি মুদ্রা সেই দেশের সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, ভৌগলিক ছবিও দেখায়। মুদ্রা মানে এক শিল্প। আর এই মুদ্রা যারা সংগ্রহ করেন তাঁদের একটা পোশাকি নাম আছে numismatist. শুরুতে বন্ধু - বান্ধব , আত্মীয় স্বজন যাঁরা বাইরে থাকেন তাঁদের মাধ্যমে বিদেশী মুদ্রা ও নোট সংগ্রহ করা যেতে পারে I পরবর্তীতে বিভিন্ন নোট / coin সেলার আছে (অনলাইন /অফলাইন ) তাঁদের কাছ থেকে কিনে সংগ্রহ বাড়ানো যেতে পারে I বিনিময়ের মাধ্যমেও সংগ্রহ ধীরে ধীরে বাড়ানো যায় I তবে মুদ্রা , ব্যাংক নোট ভালো করে সংরক্ষণ না করলে হারিয়ে যাওয়ার সম্ভবনা থাকে বা নষ্ট হয়ে যেতে পারে I এই গুলি যত্নসহকারে অ্যালবামের মধ্যে রাখা যেতে পারে এবং পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইগুলি মূল্যবান অ্যাসেট হয়ে যাবে নিশ্চিত ভাবে I
No comments