Header Ads

মানালিতে স্নো ফল

 



জানুয়ারি মাসের ২৫ তারিখে সিমলা থেকে মানালি পৌছালাম I উদ্দেশ্য ছিল স্নো ফল দেখা I এক্যু ওয়েদার এপ স্নো ফল প্রেডিক্ট করছিলো Iসন্ধ্যাবেলায় একচোট ভালোই বৃষ্টি হল I ড্রাইভার বললো এই বৃষ্টি স্নো ফল হওয়ার সম্ভবনা বাড়িয়ে দেয় I লোকমুখে শুনেছিলাম মানালিতে এমন কিছু হাই অলটিটুড জায়গা আছে, যেখানে রাতে স্নো ফল হয়, এবং ড্রাইভাররা সেখানে নিয়ে গিয়ে গাড়ীর হেড লাইট জ্বালিয়ে দেয়, যাতে স্নো ফল সহ ট্যুরিস্টরা ছবি তুলতে পারে! আমার ড্রাইভারকেও সেই রকম কথা বলে রেখেছিলাম Iতাড়াতাড়ি ডিনার করে রাত ৮ টার মধ্যে গ্লাভস, বাঁদরটুপি, জ্যাকেট সহ দুটো মোটা কম্বল নিয়ে শুয়ে পড়লাম, এমন ঠান্ডা জন্মে পরখ করি নি, মোবাইল এপ এ তাপমাত্রা দেখাচ্ছিল ৩ ডিগ্রী মতো (পরের দিন শিক্ষা নিয়ে রুম হিটার নিয়েছিলাম 

🙂 ঘুমিয়ে পড়েছিলাম কখন , হঠাৎ দেখি ড্রাইভার সুরজজি র ফোন ; বললো "হোটেলের জানালাটা খুলতে" খুলতেই যা দেখলাম, আমার স্বপ্ন.. আকাশ থেকে পালকের মতো স্নো পড়ছে !!!উত্তেজনায় জুতো গলানোর খেয়াল ছিল না, যদি স্নো ফল শেষ হয়ে যায়.. ১২:০৫ মিনিটে ঘড়ির কাঁটা.. হাওয়াই চটি পরে দৌড় লাগালাম ! মানালির মল রোডে ( এটি মানালির ল্যান্ডমার্ক, রাস্তার দুপাশে অসংখ্য বিপনী আছে ), মানালি বাসস্ট্যান্ডের সামনে তুষারসিক্ত হলাম.. সোডিয়াম ভেপার লাইট এর আলোয়, এবং স্নো ফল র টিপ টিপ আওয়াজ পরিবেশটা কে মায়াবী করে তুলেছিল.. লাইফ টাইম এক্সপেরিয়েন্স.. প্রসঙ্গত উল্লেখ্য পরের দিন বিকেলে সাড়ে তিনটে পর্যন্ত একটানা স্নোফল হয়েছিলো ! এবং বলা বাহুল্য সব কিছু সাদা হয়ে গিয়েছিল ! ( ভিডিওটা তুলেছি মানালি বাস স্ট্যান্ড এবং দূর্গা মন্দিরের মাঝামাঝি জায়গায় )















1 comment:

Powered by Blogger.