Header Ads

এ ডে আউট ইন বেদিক ভিলেজ




কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে রাজারহাট -নিউটাউন উপনগরীতে অবস্থিত বেদিক ভিলেজ স্পা অ্যান্ড রিসর্টI সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আধুনিক ব্যবস্থায় বিশাল এলাকা জুড়ে অসংখ্য কটেজ, বাংলো সমন্বিত হয়ে গড়ে উঠেছে এই রিসোর্টটি I রাত কাটানোর সুব্যবস্থা রয়েছে I সপ্তাহান্তে নিরিবিলিতে এনজয় করার জন্য একটি আদর্শ স্থান I আমি যেহেতু ডে আউট এ গিয়েছিলাম গতকাল সেটা নিয়েই লিখবো I বেদিক ভিলেজের নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যায়, অ্যাডাল্ট মাথাপিছু ১১৯৯ টাকা , ৫-১২ বছরের বাচ্চ্চার জন্য পড়বে ৫৯৯ টাকা, ৫ বছরের নীচে হলে কমপ্লিমেন্টারি I (নিয়ারবাই, বুকমাইশো ওয়েবসাইট থেকে বুকিং করলে অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন ) প্যাকেজে কি কি থাকবে? বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ, বুফে ইভনিং স্ন্যাক্স @ ভি ডেন রেস্তরাঁ I প্রত্যেকটি আইটেম সুস্বাদু, ষ্টাফদের ব্যবহার অসাধারণ, সৌভিক, মিরাজুল এবং অন্যান্য ষ্টাফদের আতিথ্যে পরিবেশ টা হয়ে যায় হোমস্টে সুলভ I এখানেই শেষ নয়, প্যাকেজের মধ্যে বেশ কয়েকটি এক্টিভিটিজ রয়েছে যা বাচ্চা -বুড়ো সবাইকে আকৃষ্ট করবে, যেমন মেইন রিসেপশনে যে সুইমিং পুল টি রয়েছে এক কথায় অসাধারণ.. অগ্নি রেস্তোরাঁর সামনে সমস্ত বয়সীরা যেন ব্যবহার করতে পারে এমন একটি সুপ্রশস্ত সুইমিং পুল, আলাদা আলাদা সেকশন করা, যার যেমন গভীরতা পছন্দ, সেই অনুসারে নেমে পড়া আর কী ! তবে প্রপার সুইমিং কস্টিউম নিতে হবে নামার আগে, না থাকলে ওরা ফিসের মাধ্যমে আপনাকে সরবরাহ করবে I টেবিল টেনিস খেলাও যায় এখানে Iএর পর আপনাকে ওরা নিয়ে যাবে একুয়া ক্লাব হাউসে, এখানে ফুসবল, বিলিয়ার্ডস খেলার ব্যবস্থা ছাড়াও একটি সুইমিং পুল আছে (কমপ্লিমেন্টারি ), সন্নিহিত লেকে বোটিং, কায়াকিং করা যায় ফীস দিয়ে I প্রথমে ভি ডেন থেকে রিসেপশন, রিসেপশন থেকে একুয়া ক্লাব হাউস, আবার একুয়া ক্লাব হাউস থেকে ভি ডেন ফিরে আসার জন্য বৈদিক ভিলেজ সম্পূর্ণ ফ্রি তে ওদের নিজস্ব গাড়ী দেবে I এই পুরো ডে আউট র সময়টা হলো সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৭টা I বলার অপেক্ষা রাখে না, বাচ্চা থেকে কাপলদের আনলিমিটেড আনন্দ দেওয়ার সব কিছু উপকরণ মজুত রেখেছে এই বৈদিক ভিলেজে..শহরের ভিড় থেকে একটু দূরে গিয়ে যদি পার্টি জমাতে চান, তাহলে বেদিক ভিলেজের থেকে ভাল রিসর্ট আর কী আছে ! তাহলে দেরী কেন গেট সেট গো...




















No comments

Powered by Blogger.