রিশপ ,কোলাখাম, রিনচেনপং ভ্রমণ
কোলাখাম:-কোলাখাম তার অপূর্ব নিসর্গ নিয়ে তৈরি পর্যটকদের স্বাগত জানাতে। চোখ মেললে সামনে দেখবেন ছাঙ্গে জলপ্রপাত I কোলাখাম যেতে হলে লাভা ছুঁয়ে যেতে হবে।লাভা থেকে আট কিলোমিটার দূরে কোলাখাম।ছাঙ্গে জলপ্রপাতের উদ্দেশে যেতে হবে ঘন জঙ্গল চিরে। কানে আসবে জলপ্রপাতে প্রবল গর্জন। ৩০০ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ছে জলধারাটি।
রিনচেনপং :-পাইন, ওক এবং দেওদারের ঘন সামিয়ানা। অনাবিল কাঞ্চনজঙ্ঘা। আর জানা-অজানা অসংখ্য রং বেরং এর পাখি। ১৭০০ মিটার উচ্চতায় পশ্চিম সিকিম এর ছোট্ট গ্রাম রিনচেনপং I পেলিং থেকে দূরত্ব ৪৫ কিমি। সুন্দরী সিকিম এর সবুজ নীল হিমালয় ঘেরা এই গ্রাম নির্জনে ২-৩ দিন ছুটি কাটাবার আদর্শ গন্তব্য এটি। এখানে নেই দোকান পাটের ভিড়, নেই ব্যস্ততা, গাড়ির ধোঁয়া। তার বদলে আছে মেঘমুক্ত দিনে সপার্ষদ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব উপস্থিতি Iরিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য শৃঙ্গ দেখা যায়। এখান থেকে পেলিং যাওয়ার রাস্তায় পড়ে সিনসোর-এর ঝুলন্ত সেতু, হি রক গার্ডেন, ছাঙ্গে জলপ্রপাত, ছায়াতাল নামে আর একটি গ্রাম ইত্যাদি। হাতে সময় থাকলে পেলিং থেকে ঘুরে আসা যায়।

















No comments