Header Ads

শান্তিপুরের রাস

 



শান্তিপুরের রাস উৎসব এক ঐতিহ্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।এই উৎসবে শাক্ত ও বৈষ্ণব মিলেমিশে একাকার হয়ে যায় । গোস্বামী বাড়ীগুলিতে রাধাকৃষ্ণ (বিগ্রহ) পূজিত হওয়ার সাথে সাথে বিভিন্ন বারোয়ারীতে কালীপুজা ও অন্যান্য দেবদেবীর পুজাও হয়ে থাকে ।রাস উৎসবের সম্বন্ধে যে পুরাণ কাহিনী প্রচলিত আছে তা হলো ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা বা রসলীলা করতেন ও এই লীলা পরিচালনা করতেন দেবী যোগমায়া নিজে ।এই লীলাস্থলে অন্য কোন পুরুষের প্রবেশ নিষেধ ছিল ।একদিন দেবাদিদেব মহেশ্বর কৌতুহল বশত রাসলীলা দেখার জন্য নারীর ছদ্মবেশে লীলার স্থলে প্রবেশ করেন । শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে তা বুঝতে পারেন ও রসে ভঙ্গ দিয়ে লীলাস্থল পরিত্যাগ করেন । যোগমায়া দেবীর তিরষ্কারে কুপিত হয়ে ভোলানাথ প্রতিজ্ঞা করেন যে এই রাসলীলার মর্ত্যে প্রচার হবে ও তিনি মর্তে মনুষ্য রুপে জন্ম গ্রহণ করে প্রতিবছর এই লীলা চাক্ষুস করবেন । তিনিই অদ্বৈত মহাপ্রভু রুপে জন্মগ্রহণ করে শান্তিপুরে বাস করে এই উৎসবের প্রচলন করেন ।এই উৎসব উপলক্ষে যে তিনদিনের শেষের দিনে বিগ্রহ বা অন্যান্য ঠাকুরদের নগর পরিক্রমা করানোর জন্য যে শোভাযাত্রা হয় তার অন্যতম আকর্ষণ হলো রাইরাজা / রাধিকা রাজা ।কথিত আছে রাধারানী একদিনের জন্য রাজা হয়ে সিংহাসনে বসে ছিলেন । তার ই অনুকরণে ব্রাহ্মণ পরিবারের সুন্দরী কিশোরী কন্যাকে রাইরাজা সাজিয়ে সুসজ্জিত হাওদা বা সিংহাসনে বসিয়ে নগর পরিক্রমা করানো হয় ।

আজ বৃহস্পতিবার , নভেম্বর 14 তারিখ সন্ধ্যা থেকে এই এতিহ্যমন্ডিত ভাঙা রাসের শোভাযাত্রা শুরু হবে I এই উপলক্ষে দূর দূরান্ত এমনকি বিদেশ থেকেও মানুষ আসে I লক্ষাধিক মানুষের সমাবেশে উৎসবটি হয়ে যায় সার্বজনীন I শিয়ালদাহ -শান্তিপুর লাইনে আজ রেল অতিরিক্ত ট্রেন সারা রাত চালাবে I ভাঙা রাসের শোভাযাত্রা শেষ হতে প্রায় রাত 2 টা বেজে যায় I সিটি কেবল ভাঙ্গা রাসের সরাসরি সম্প্রচার করে থাকে এবং ডিডি বাংলা 1 ঘন্টা সরাসরি লাইভ টেলিকাস্ট করে থাকে এবং অবিভক্ত বাংলার দ্বিতীয় প্রাচীন শান্তিপুর পৌরসভা (1853) তাঁদের YOU TUBE চ্যানেল থেকেও লাইভ স্ট্রিম করে এই শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত রাসযাত্রার I নূতন পাড়া অভিযাত্রী সংঘ, ABCD ক্লাব, ত্রিকোণ পার্ক, বেজপাড়ার শোভাযাত্রা সবচেয়ে দর্শনীয় হয় I শ্রীধাম শান্তিপুরে আপনাদের আমন্ত্রণ জানাই I একবার ভাঙ্গা রাস দেখে যান, ভালো লাগবে I





No comments

Powered by Blogger.