🦁মরু সিংহ : ওমর আল মুখতার
🦁মরু সিংহ : ওমর আল মুখতার
👉২০১৫ সালের ১০ দিনার লিবিয়ান ব্যাংকনোট : সম্মুখে ছবিতে আছেন লিবিয়ার এক সংগ্রামী বীর সেনানী ওমর মুখতার (১৮৬১-১৯৩১)
লিবিয়ানবাসীরা ১০ দিনার নোটকে ওমর আল মুখতার নামে ডাকে I এই নোটটির পেছনে ওমর মুখতার এবং তাঁর বিখ্যাত অশ্বারোহী সৈন্যদের দেখা যায় I
👉২০০৯ সালের ১০ দিনার লিবিয়ান ব্যাংকনোট :এই নোটের সামনে ওমর মুখতারের ছবি, পেছনে আছে এলিনা দুর্গ এবং জনতার ছবি I
👉২০০১ সালের ১ দিনার লিবিয়ান ব্যাংকনোট : এই নোটের সামনে লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অবস্থিত সেন্ট্রাল ব্যাংক অফ লিবিয়ার ছবি I পেছনে দেখা যায় তৈল শোধনাগার, মার্কাস অরেলিয়াসের খিলান I জলছবিতে ওমর মুখতারের প্রতিবিম্ব I
ওমর আল মুখতার লিবিয়ার বিপ্লবী নেতা যিনি ঐতিহাসিকভাবে লিবিয়ায় ইতালীয় দখলদারিত্বের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে গেরিলা কায়দায় লড়াই করেছিলেন যার জন্য তিনি ''মরুভূমির সিংহ' নামে পরিচিত।১৯১১ সালে ইতালীয়রা লিবিয়া আক্রমণ করার আগে পর্যন্ত ওমর নিজেকে ইসলাম অধ্যয়নে নিয়োজিত করেছিলেন এবং কোরান শিক্ষা দিতেন I ৫১ বছর বয়সে, তাঁর জীবন একটি নতুন মোড় নিয়েছিল।
🦁তিনি দেশকে রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন I ওমর এবং তাঁর বিখ্যাত অশ্বারোহী সৈন্যরা দক্ষতার সাথে ইতালীয় ফাঁড়িগুলিতে অতর্কিত আক্রমণ করতেন , সৈন্যদের কোনঠাসা করে দিতেন এবং গুরুত্বপূর্ণ সরবরাহ রুটগুলি কেটে দিতেন , এই ভাবে অত্যন্ত উন্নত ইতালীয় রয়্যাল আর্মিকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন যদিও ওমরের সেনাদের না ছিল উন্নত অস্ত্রসম্ভার, উন্নত যুদ্ধ প্রকৌশল I স্রেফ সাহস এবং উপস্থিত বুদ্ধির জোরে তাঁরা ইতালির সেনাদেরকে ধোঁকা দিতেন I
ওমরের চরিত্র এবং সততা তার শত্রুদেরকেও মুগ্ধ করেছিল, যুদ্ধের ব্যাপক ভয়াবহতার মধ্যেও ইসলামিক নীতি থেকে বিচ্যুত হননি I তাঁর বিখ্যাত উক্তি , "আমরা বন্দীদের হত্যা করি না, তারা কিন্তু আমাদের সাথে এটা করে। তারা আমাদের শিক্ষক নয়।"
🦁২০ বছর ধরে যুদ্ধ চলাকালীন ইতালীয় হানাদারদের পরাজয় এবং বিপর্যয় ঘটালেও, শেষপর্যন্ত ওমর ৭৩ বছর বয়সে বন্দী হন। যুদ্ধ থেকে নির্বৃত্ত হওয়ার জন্য তাঁকে অনেক চুক্তি এবং ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেশের স্বাধীনতাকামী জনগণকে হতাশ করেননি, আজীবন লড়াই দিয়ে গেছেন । তিনি বলেছিলেন , "আমরা কখনই আত্মসমর্পণ করব না। আমরা জিতব বা আমরা মরব।"
১৯৩১ সালের ১৬ ই সেপ্টেম্বর ওমর আল মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়।
🦁ওমর আল মুখতার চলে গেলেও তার উত্তরাধিকার চিরকাল থাকবে। তিনি আফ্রিকা মহাদেশের অনুপ্রেরণা এবং চিরকাল নায়কের আসনে অধিষ্ঠিত থাকবেন I
১৯৮১ সালের "লায়ন অফ দ্য ডেজার্ট" দ্বিতীয় ইতালো-সেনুসি যুদ্ধের ঐতিহাসিক মহাকাব্যিক যুদ্ধের চলচ্চিত্র, যেখানে অ্যান্থনি কুইন লিবিয়ার উপজাতি নেতা ওমর মুখতারের চরিত্রে অভিনয় করেছেন I কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সরকারের অর্থায়নে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মোস্তফা আক্কাদ ।











No comments