Header Ads

স্বাধীন ভারতবর্ষের প্রথম কয়েন

 

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও ১৯৫০ সাল অবধি ব্রিটিশ-ইন্ডিয়ার তৈরী মুদ্রা প্রচলন ছিল I



 

স্বাধীন ভারতবর্ষে প্রথম কয়েন মিন্ট হয় ১৯৫০ সালে

ভারতবর্ষের প্রথম টাকার কয়েন ১৯৫০ সালের ১৫ আগস্ট  চালু হয়, ১১. গ্রাম ওজনের সম্পূর্ণ নিকেলের তৈরী এই মুদ্রাটির ব্যাস ছিল ২৭. মিমি, এবং পুরুত্ব  .৬৫ মিমি I শুধু মাত্র বোম্বে টাঁকশালে এই টাকার কয়েন গুলি তৈরী হয়েছিল I

 


ভারতের প্রথম টাঁকশাল চালু হয়েছিল পলাশীর যুদ্ধের সময় অর্থাৎ ১৭৫৭ সালে কলকাতায়। এরপর বোম্বে, হায়দ্রাবাদ নয়ডায় আরও তিনটি টাঁকশাল গড়ে ওঠে। প্রতিটি কয়েনে থাকে তার জন্মস্থানের চিহ্ন। যেমন কয়েনের সাল যেখানে লেখা থাকে ঠিক তার নীচে ডায়মন্ড চিহ্ন থাকলে সেই কয়েনটি বোম্বে মিন্টে তৈরী, ষ্টার চিহ্ন থাকলে  হায়দ্রাবাদডট বা ফুটকি থাকলে নয়ডা মিন্টের তৈরী হয়, একমাত্র কলকাতা টাঁকশাল থেকে তৈরি হওয়া মুদ্রায় সালের নীচে কোনো চিহ্ন থাকে না।



 

এই ১৯৫০ সালের টাকার কয়েনটির সামনে দিকে রাজার পরিবর্তে অশোক স্তম্ভের সিংহ প্রতিকৃতি ছিল এবং বাঘের পরিবর্তে ভুট্টার শীষ অন্তর্ভুক্ত করা হয়। 



 

মজার কথা ১৯৫০ সালে এই রকম 4 টা  কয়েন দিয়ে 1 আমেরিকান ডলার পাওয়া যেতো, বর্তমানে যে 1 ডলার পেতে গেলে 89 টাকা দিতে হবে!

 



No comments

Powered by Blogger.