Header Ads

Banknote of the Year



 Banknote of the Year

কাগজের নোটের উৎপত্তি হওয়ার সাথে সাথে ব্যাংক নোট সংগ্রহ করা একটা শখে পরিনিত হয়েছিল I এটাকে নোটাফিলি (Notaphily)বলে I 'নোটা' একটি ল্যাটিন শব্দ যার অর্থ কাগজের নোট এবং 'ফিলি' যা একটা গ্রিক শব্দ মানে হলো ভালোবাসা I সুতরাং নোটাফিলি বলতে বোঝায় কাগজের নোট ভালোবাসা I যিনি এই পেপার মানি নিয়ে অধ্যয়ন করেন তাকে নোটাফিলিস্ট বলে I শখ জ্ঞানর্জনে সহায়তা করে I শখ বলতে বোঝায় নিজেকে জন্য সময় ব্যায় I বিশ্বে প্রথম পেপার ব্যাংক নোট সপ্তম শতাব্দীতে চীনে চালু হয়েছিল I নোটাফিলি স্ট্যাম্প কালেকসন বা কয়েন কালেকশনের মতো জনপ্রিয় না হলেও ১৯৫০ র পর থেকে যথেষ্ট মানুষের আগ্রহের কারণ হয়েছে I নোটাফিলি এমন একটা শখ যা বিভিন্ন দেশ এবং সেই দেশের কারেন্সি, অর্থনীতি, কলা, শিল্প, রাজনীতি, আরো অনেককিছু সম্পর্কে আপনাকে জ্ঞানলাভে সাহায্য করবে I আমার নিজের কিছু অভিজ্ঞতা বলি এই 'হবি' সম্পর্কে I শুরু করুন প্রথমে নিজের দেশ দিয়ে, আপনার সমসাময়িক যত নোট আছে সেগুলি ধীরে ধীরে কালেক্ট করুন I তারপর যেগুলি একটু পুরোনো কিন্তু মাঝে মধ্যে হাতে আসে সেগুলি, সব শেষে ডেমোনিটাইজড নোট এবং বিলুপ্তপ্রায় নোট গুলি টার্গেট করুন I নোটের বিভিন্ন গ্রেড হয় যেমন : গুড, ভেরি গুড, ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, AUNC (Almost Uncirculated), UNC /GEM UNC (Uncirculated), স্বাভাবিক ভাবেই UNC নোটের চাহিদা এবং ভ্যালু বেশী I যেকোনো দেশের নোটাফিলিস্টের একটি জনপ্রিয় লক্ষ্য হলো 'One from Each Country' (OFEC) সংগ্রহ করা I

ব্যাংকনোট সংগ্রহ করার মাধ্যমে যেমন ইতিহাস জানা যায়, এটি লগ্নি করার জন্য একটি উত্তম মাধ্যম I যেমন ১৯৪৭ সালের প্রথম ভারতীয় RBI গভর্নর সি ডি দেশমুখের স্বাক্ষরিত ১ টাকার নোট আপনাকে অনায়াসে ৫০০০-১০০০০ টাকা এনে দেবে I
ব্যাংকনোট সংগ্রহকারীরা বিভিন্ন বিষয় বা থিমের উপর নোট সংগ্রহ করে থাকেন, যেমন পশু পাখী, বোট,ইমারত, দেশ, মহাদেশ, সিরিয়াল নম্বর, প্রকৃতি, মেটেরিয়াল পলিমার /পেপার , বিজ্ঞান, ঐতিহাসিক ব্যাক্তিত্ব, স্বাক্ষর,এরর নোট ইত্যাদি ইত্যাদি I
নোটের নম্বরের মধ্যে ৭৮৬ থাকলে নোট দামী হয়ে যায় I কেউ কেউ ৫৫৫৫৫৫ (সলিড ) ১২৩৪৫৬(লেডার), ৩১৫৫১৩(রাডার) এই ধরনের সিরিয়াল পেলে সানন্দে গ্রহণ করে I ষ্টার *নোট /রিপ্লেসমেন্ট নোটের চাহিদাও প্রচুর I আবার কেউ কেউ বিভিন্ন সময়ের বিভিন্ন দেশের ১ টাকা /২ টাকা সংগ্রহ করে থাকেন I কারো কারো নেলসন ম্যান্ডেলা, আলবার্ট আইনস্টাইন, নিকোলাস কোপের্নিকাস, গ্যালিলিও গ্যালিলি ,মহাত্মা গান্ধী, মুজিবর রহমান, মহম্মদ আলী জিন্নাহ, আয়াতোল্লা খোমেইনি, কামাল আতাতুর্ক, মুয়ামার গদ্দাফি, সাদ্দাম হুসেন, মার্শাল টিটো, ভ্লাদিমির লেনিন, রানী দ্বিতীয় এলিজাবেথ,নিকোলাস টেসলা প্রমুখ ঐতিহাসিক ব্যাক্তিত্বের ব্যাংকনোট যতোটা পারা যায় সংগ্রহ করার লক্ষ্য থাকে I
নোট কালেকশন করার সবচেয়ে উত্তম উপায় ভ্রমণ I যদি তা সম্ভব না হয় বিভিন্ন সমাজমাধ্যমে আপনার এই হবি শেয়ার করা মানুষ পাবেন I তাঁদের সঙ্গে Swap করে সংগ্রহ বাড়াতে পারেন I এই হবি আপনাকে দেশ বিদেশের বিভিন্ন কালেক্টরদের সঙ্গে বন্ধুত্বের সুযোগ এনে দেবে I এছাড়াও ওয়েবসাইট কিংবা ভালো ডিলারের কাছ থেকে নোট কিনে সংগ্রহের সম্ভার বাড়ানো যায় I
সবশেষে এমন একটা সংস্থার কথা বলবো যাঁরা বিশ্বজুড়ে ব্যাংক নোট কালেকশন হবি টাকে প্রমোট করছেন I সেটি হলো IBNS ;The International Bank Note Society
ইন্টারন্যাশনাল ব্যাংক নোট সোসাইটি (আইবিএনএস) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে এবং ইন্টারন্যাশনাল ব্যাংক নোট সোসাইটি (আইবিএনএস) এর লক্ষ্য হল বিশ্বব্যাপী ব্যাঙ্কনোট সম্পর্কে অধ্যয়ন, আগ্রহ এবং জ্ঞানকে উন্নীত করা, উদ্দীপিত করা ।প্রতি বছর আইবিএনএস একটি ব্যতিক্রমী নোটকে স্বীকৃতি দেয় "ব্যাংক নোট অফ দ্য ইয়ার পুরস্কার"।
বছর দুয়েক আগে "The Most Famous World Banknotes 2004-2020" নামে একটি পুস্তিকা প্রকাশ করেন । আপনি যদি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যাঙ্কনোট সংগ্রহের ধারণায় আগ্রহী হন তবে এটি আপনার জন্য সহায়ক হবে I







































1 comment:

Powered by Blogger.